ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক Logo আজই কি বিয়ে রোনালদো-জর্জিনার? মাদেইরায় জোর গুঞ্জন Logo রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া Logo জ্বালানি-বিদ্যুৎ খাত অস্থিতিশীল করতে চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

এসএসসি গণিত পরীক্ষায় চট্টগ্রামে বহিষ্কার ৩

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ২৭৪ বার পঠিত

এসএসসি গণিত পরীক্ষায় চট্টগ্রামে বহিষ্কার ৩
নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে চলমান এসএসসি পরীক্ষার পঞ্চম দিনে গণিত (আবশ্যিক) পরীক্ষায় জালিয়াতির দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওইদিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৮৩৯ জন।

মঙ্গলবার (৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে গণিত (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২১৬টি কেন্দ্রে গণিত (আবশ্যিক) পরীক্ষায় ১ লাখ ৪৫ হাজার ৩৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৫০২ জন অংশগ্রহণ করে। অনুপস্থিতির হার প্রায় ১.২৭ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, গণিত পরীক্ষায় জালিয়াতির দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তিনজনই কক্সবাজারের কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ বছর তারা আর পরীক্ষা দিতে পারবে না। এদিন অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৩৯ জন পরীক্ষার্থী।

আপডেট সময় : ০৫:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩