সংবাদ শিরোনাম :
সীমান্তে আবারও বিজিবির অভিযান, অর্ধ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪৪ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তজুড়ে পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) শনিবার (১ আগস্ট) বিজিবি সূত্র জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় বাসমতি চাল, ফুসকা, রেডবুল এনার্জি ড্রিংকস, বাজি, গরু, চকলেট, শাড়ি, নবরত্ন তেল, মদ ও একটি সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানের মাধ্যমে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার হয়েছে বলে জানানো হয়। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











