ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা Logo ট্রাম্প কি ক্ষমতা হারাবেন? কতটা গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন Logo খেলনা বিক্রি করতে গিয়ে গার্মেন্টস কর্মীর সঙ্গে প্রেম, এলো ‘ঝুনঝুনি’ Logo মাও বিতর্কে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে লা লিগা সভাপতি

সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৩ বার পঠিত

দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশাকে নিয়মের আওতায় আনতে আগামীকাল সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে ‘ই-রিকশা’র নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। তবে বর্তমানে রাস্তায় চলাচলরত রিকশা এখনই বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সরকারের এ নতুন নীতিমালার কথা তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, সরকার সিটি করপোরেশন এলাকায় স্বল্পগতির ই-রিকশা চলাচলের জন্য একটি সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করেছে। এই বিধিমালার অধীনে একজন ব্যক্তি তার একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন এলাকা থেকে সর্বোচ্চ ৫টি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। পর্যায়ক্রমে সব এলাকায় এই নিবন্ধন দেওয়া হবে।

তিনি স্পষ্ট করেন, অনুমোদিত প্রতিটি ই-রিকশায় বাধ্যতামূলকভাবে স্পিডোমিটার থাকতে হবে এবং এর সর্বোচ্চ গতিসীমা কোনোভাবেই ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হতে পারবে না। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সিটি করপোরেশনের রাস্তায় চলাচল করতে পারবে না।

বর্তমানে চলাচলরত রিকশাচালক ও মালিকদের আশ্বস্ত করে মীর শাহে আলম বলেন, বর্তমান রিকশাগুলো এখনই বন্ধ করা হচ্ছে না; সেগুলো বৈধ কিংবা অবৈধ যা-ই হোক, আপাতত চলাচল অব্যাহত থাকবে। ফলে রিকশাচালক বা মালিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তবে চার্জিং ব্যবস্থার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ই-রিকশার ব্যাটারি অবশ্যই অনুমোদিত নির্দিষ্ট চার্জিং স্টেশন থেকে চার্জ করাতে হবে। চোরাই লাইন বা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পরিবেশের ক্ষতি রোধে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া যত্রতত্র এসব যানবাহনের ব্যাটারি ভাঙা বা রিসাইকেল করা যাবে না।

নিবন্ধন ও নবায়ন ফির কাঠামো তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দুই আসনবিশিষ্ট (দুজন যাত্রী ধারণক্ষমতা) ই-রিকশার এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। অন্যদিকে চার আসনবিশিষ্ট ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং প্রতি বছরের নবায়ন ফি হবে ৫ হাজার টাকা।

শহরের যানজট ও শৃঙ্খলা বজায় রাখতে শিগগিরই ই-রিকশাগুলোর জন্য এলাকাভিত্তিক জোন নির্ধারণ, নির্দিষ্ট রুট প্রণয়ন এবং রঙের ভিন্নতা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

ট্যাগস :

সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা

আপডেট সময় : ০২:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬