ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৩ বার পঠিত

জেজে স্মিটের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে নামিবিয়া। পঞ্চম ও শেষ ম্যাচে ৫ উইকেটে জয় পায় আফ্রিকান দেশটি। এতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে নামিবিয়া।রোববার (১ নভেম্বর) উইন্ডহোকে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে নামিবিয়ার পেসারদের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে আইরিশ ব্যাটাররা। দুই ওপেনার টিম টেক্টর ও অ্যান্ডি বালবার্নি ফিরে যান এক অঙ্কের রানেই। কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ১৯তম ওভারে ২৯ রানের জুটিটি ভেঙে দেন জ্যাক ব্রাসেল।

এরপর আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান জেজে স্মিট। ২৩তম ওভারের প্রথম বলে অধিনায়ক লরকান টাকারকে ফিরিয়ে শুরু করেন তিনি। একই ওভারে কার্টিস ক্যাম্ফার ও জর্জ ডকরেলকেও শূন্য রানে সাজঘরে পাঠান এই পেসার। তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় নামিবিয়ার হাতে।

পরে গ্যাভিন হোয়েকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন স্মিট। শেষ ব্যাটার জয় মুন্দ্রাকে আউট করেন ব্রাসেল। তাতে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। স্মিট ২১ রানে ৪ উইকেট নেন।

১৩০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নামিবিয়া। দুই ওপেনারের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। লোরেন স্টিনক্যাম্প ৪৪ বলে করেন ৪৬ রান। অধিনায়ক জেরার্ড এরাসমাসের ব্যাট থেকে আসে ১৮ বলে ঝোড়ো ৩০ রান।

শেষ পর্যন্ত ২২তম ওভারে জেন গ্রিনের ছক্কায় জয় নিশ্চিত করে নামিবিয়া। ১৭২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় স্বাগতিকেরা।

ট্যাগস :

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

আপডেট সময় : ০২:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬