টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৭:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩০ বার পঠিত

টঙ্গী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় টঙ্গী পশ্চিম থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন।
টঙ্গী সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে হোসেন মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজু।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল, শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার-ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করা। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মানুষের পাশে থাকতে চাই এবং আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
###
টঙ্গী থেকে
রাসেল মিয়া
০১৯৭২৭২৫৫২১
২৮ অক্টোবর ২০২৬
















