ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীর বাড়িতে হামলা-ভাংচুর আহত ১০ Logo টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ Logo কুমিল্লা বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছে ‘মানবিক ডাক্তার হিসেবে পরিচিত ’ ডা. মালেকুল আফতাব ভূইয়া। Logo নজরুল বর্ষ উদযাপনে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা Logo গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ Logo দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি Logo টি-২০ তে একাই ২৭৮! টানা আট ছক্কা! অবিশ্বাস্য রেকর্ড ১৭ বছরের তরুণের Logo কক্সবাজারে সাড়ে ২৭ লাখ টাকার নকল সিগারেট জব্দ Logo দেলাওয়ার হোসাইন সাঈদী ফের আলোচনায় Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান

কক্সবাজারে সাড়ে ২৭ লাখ টাকার নকল সিগারেট জব্দ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২৮ বার পঠিত

কক্সবাজারের চকরিয়া, সদর ও টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৪ লাখ ৬১ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।বুধবার (২৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর। এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারের জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা। এতে জড়িত রাজস্বের পরিমাণ ২২ লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নির্দেশনা এবং সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি)-এর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনটি পৃথক স্থানে একযোগে নিবারক অভিযান পরিচালনা করা হয়। কমিশনারেটের তিনটি দল চকরিয়া, কক্সবাজার সদর ও হ্নীলায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে।জব্দ করা সিগারেটগুলো মার্বেল ব্র্যান্ডের। এগুলোর উৎপাদনকারী প্রতিষ্ঠান হেরিটেজ টোবাকো।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজস্ব ফাঁকি উদ্ঘাটন, ফাঁকি দেওয়া রাজস্ব আদায় এবং সরকারের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

কক্সবাজারে সাড়ে ২৭ লাখ টাকার নকল সিগারেট জব্দ

আপডেট সময় : ০২:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬