ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুর অডিটোরিয়ামে শুরু হয়েছে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১০৮ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। এ ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন রাজাপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার মো: শামীম রেজা সজীব।
৩ অক্টোবর ( শনিবার) থেকে ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলা চলবে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে মেলা আয়োজনে সহযোগিতা করছে মেটলাইফ ফাউন্ডেশন। রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা প্রতিদিন দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে। বইপ্রেমী পাঠক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেলায় অংশ নিতে পারবেন।
মেলায় বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন থাকবে। এর মাধ্যমে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে বইমেলায় ২৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ থাকছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে শিক্ষার্থী ও প্রতিযোগীদের অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

আগামী ৫ অক্টোবর ২০২৬, সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজক বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ‘ক’ গ্রুপে শিশু শ্রেণি থেকে ১ম শ্রেণি পর্যন্ত, ‘খ’ গ্রুপে ২য় থেকে ৩য় শ্রেণি এবং ‘গ’ গ্রুপে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। চিত্রাঙ্কনের বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ‘যেমন খুশি’, ‘গ্রামের দৃশ্য’ ও ‘শরৎকাল’। প্রতিযোগীদের রং করার সামগ্রী সঙ্গে নিয়ে আসতে হবে।
আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি, ‘খ’ গ্রুপে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি এবং ‘গ’ গ্রুপে ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিটি গ্রুপ থেকে মূল্যায়নের ভিত্তিতে তিনজনকে পুরস্কার দেওয়া হবে। আবৃত্তির জন্য সর্বোচ্চ দুই মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ৫ অক্টোবর বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত চিত্রাঙ্কন এবং বিকেল ৫টা থেকে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে। অনুষ্ঠানে গান, নৃত্য ও একক অভিনয়ে অংশগ্রহণের সুযোগও থাকবে।

ট্যাগস :

রাজাপুর অডিটোরিয়ামে শুরু হয়েছে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

আপডেট সময় : ০২:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬