ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ইসি সানাউল্লাহ / প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে Logo শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৭৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) র‌্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ব্রির ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে। ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। পরে সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম এবং ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটির আহ্বায়ক ড. মো. গোলাম কিবরিয়া ভূঞাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্রির বিভিন্ন বিভাগ ও শাখাপ্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং ইনস্টিটিউটে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগস :

ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৯:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬