ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ইসি সানাউল্লাহ / প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে Logo শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ২৯ বার পঠিত

সেঞ্চুরি পূর্ণ করেই পকেট থেকে বের করলেন একটি কাগজ। তাতে লেখা, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই শতক তোমার জন্য।’ ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর দাপট দেখিয়ে সেঞ্চুরি করার পর মেয়েকে এমন আবেগঘন উপহারই দিলেন লিটন কুমার দাস। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় সকালে সোমবার নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি মেয়েকে উৎসর্গ করেছেন বাংলাদেশের এই ব্যাটার।

গতকাল প্রথম দিনের শেষ বলে তাওহীদ হৃদয়ের বিদায়ের পর লিটন ফেরেন সেঞ্চুরির অপেক্ষা নিয়ে। আজ সকালের ময়েশ্চার আর নতুন বলের চ্যালেঞ্জ অপেক্ষা করছিল তার জন্য। তবে সেটা দারুণ ভাবে সামলেছেন লিটন, অপেক্ষা দীর্ঘ হতে দেননি। মার্কো ইয়ানসেনের বলে পুল করে ছক্কা হাঁকিয়ে পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। 

১৫৫ বলে পাওয়া এই শতকে লিটন মেরেছেন ১২টি চার ও একটি ছক্কা। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এটি তার প্রথম সেঞ্চুরি। ক্যারিয়ারের অষ্টম শতক পূর্ণ করার পর মেয়ের জন্মদিন উপলক্ষে লেখা বার্তা দেখিয়ে উদযাপন করেন তিনি। ৫৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটা লিটনের অষ্টম সেঞ্চুরি। 

প্রথম দিন বাংলাদেশের ব্যাটিংয়ের ভিত গড়ে দিয়েছিলেন লিটন ও হৃদয়। তাদের ২০৬ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। ৩২৭ রান নিয়ে দিন শেষ করা দলটি দ্বিতীয় সকালে সেই পুঁজিকে আরও সমৃদ্ধ করার পথে এগোচ্ছে।

লিটনের সেঞ্চুরি আদায়ের কিছুক্ষণ পরই প্যাটেরসনের বলে ১০ রান করে আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৫৯ রান।

ট্যাগস :

শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

আপডেট সময় : ০৩:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬