ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালয়েশিয়া-হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক Logo ধামরাইয়ে পাশান আল চিশতি দরবার শরীফে ওরশ মাহফিল অনুষ্ঠিত Logo কীর্তির শরীরে বারবার হাত, মিস্কিনের আচরণে অস্বস্তিতে অভিনেত্রী Logo ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, ইতিহাসের সেরা অবস্থানে মরক্কো Logo এক লাখ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে ভারত Logo এবার মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ Logo গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়ি ভাঙচুর-আগুন Logo দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম Logo বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু Logo পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়ি ভাঙচুর-আগুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৩৩ বার পঠিত

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নে সংসদ সদস্যের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হয়ে সংসদ সদস্যের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ এবং থানার সামনে থাকা একাধিক গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে মুকসুদপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে গোপালগঞ্জ এলাকার প্রায় ৬৭ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। গোপালগঞ্জের পাশাপাশি পিরোজপুর, বাগেরহাট ও খুলনাসহ আশপাশের জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলাতেও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

ট্যাগস :

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়ি ভাঙচুর-আগুন

আপডেট সময় : ০২:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬