এক লাখ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে ভারত
- আপডেট সময় : ০২:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৩০ বার পঠিত

চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে ১ লাখ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে ভারত। দেশটির বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বুধবার (১৮ নভেম্বর) এ কথা জানিয়েছেন।
শিল্প ও বাণিজ্য সংগঠন ফিকির (এফআইসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, চলতি অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতের রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৬ শতাংশ। এই প্রবৃদ্ধির ফলে ১ লাখ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে দেশটি।
রাজেশ আগরওয়াল বলেন, বৈশ্বিক বাণিজ্যে নানা অনিশ্চয়তা থাকলেও ভারত ভালো করছে। তিনি বলেন, চলতি বছর পণ্য ও সেবা মিলিয়ে ১ লাখ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছি আমরা।
এর আগে গত অর্থবছরে ভারত সর্বোচ্চ ৮৬ হাজার ৩০০ কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছিল।
বাণিজ্য সচিব আরও বলেন, বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তার মধ্যেও ভারতের একটি সুবিধা রয়েছে। দেশটিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি ‘বিশ্বস্ত’ অংশীদার হিসেবে দেখা হয়।





















