ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালয়েশিয়া-হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক Logo ধামরাইয়ে পাশান আল চিশতি দরবার শরীফে ওরশ মাহফিল অনুষ্ঠিত Logo কীর্তির শরীরে বারবার হাত, মিস্কিনের আচরণে অস্বস্তিতে অভিনেত্রী Logo ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, ইতিহাসের সেরা অবস্থানে মরক্কো Logo এক লাখ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে ভারত Logo এবার মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ Logo গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়ি ভাঙচুর-আগুন Logo দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম Logo বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু Logo পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে

এবার মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৩০ বার পঠিত

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার পর মোটরসাইকেলে করে এসে একজন দুর্বৃত্ত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে বিস্ফোরিত ককটেলের আলামত পাওয়া গেছে।

ট্যাগস :

এবার মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০২:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬