ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে

শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৯ বার পঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে ২১ মাস বয়সী আবদুল্লাহ নামের এক শিশুর মৃত্যুর পর বসতঘর থেকে সেই ঘাতক গোখরা সাপটি উদ্ধার করেছেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়ার প্রবাসী ওসমান আলীর বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমীর হোসাইন শাওন সাপটি উদ্ধার করেন। শিশু আবদুল্লাহ ওসমান আলীর সন্তান। 

আমীর হোসাইন শাওন জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে সোমবার সকালে তিনি ঘটনাস্থলে যান। ঘরের ভেতর একটি গর্ত ছিল। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপটি বিষধর পদ্ম গোখরা বলে জানান তিনি।

তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি, রাতে ঘরের ভেতর একটি ব্যাঙ দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ব্যাঙটি শিকার করতে সাপটি গর্ত থেকে বের হয়ে ঘরে ঢুকে। শিশুটি তখন ঘরের ভেতর খেলা করছিল। আত্মরক্ষার্থে সাপটি শিশুটিকে ছোবল দেয় বলে ধারণা করা হচ্ছে।

শাওন বলেন, সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নিতে হবে। শীতের শুরুতে সাপ খাবারের সন্ধানে বের হয় এবং নিরাপদ আশ্রয় খোঁজে। এসময় সতর্ক থাকা প্রয়োজন।

এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে বোয়ালখালীতে সাপের কামড়ে ২১ মাস বয়সী শিশু আবদুল্লাহর আহত হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্যাগস :

শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা

আপডেট সময় : ০৪:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬