ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৬ বার পঠিত

ফরাসি ক্লাব পিএসজির জয়ের রাতে বড় দুঃসংবাদ হয়ে এলো দেজিরে দুয়ের চোট। ফরাসি লিগ ওয়ানে নিসের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে ডান হাঁটুতে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে এই ফরাসি ফরোয়ার্ডকে। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। তার চোটের প্রকৃত অবস্থা জানতে পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে পিএসজিকে।

শনিবার লিগ ওয়ানের ম্যাচে নিসের মাঠে মুখোমুখি হয়েছিল পিএসজি। প্রথমার্ধের শেষ দিকে বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতে গিয়ে অস্বাভাবিকভাবে হাঁটু মচকে পড়ে যান দুয়ে। এর কিছুক্ষণ আগেই আশরাফ হাকিমির পাস থেকে গোল করে পিএসজিকে ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি ছিল তার ষষ্ঠ গোল। মাটিতে পড়ে ডান হাঁটু চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন ২১ বছর বয়সী এই ফুটবলার। তার চিকিৎসার জন্য প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধ রাখতে হয়। পরে গ্যালারির দর্শকদের করতালির মধ্যে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।

ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে জানান, চোটটি গুরুতর বলেই মনে হচ্ছে। তিনি বলেন, ‘পরীক্ষার ফলের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এটি স্পষ্টতই গুরুতর চোট।’ দুয়ের চোটে উদ্বেগ বাড়ছে পিএসজির। গত মাসে বার্সেলোনার বিপক্ষে খেলতে গিয়ে ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যায় খভিচা কাভারাৎসখেলিয়ার। এই জর্জিয়ান উইঙ্গারের চলতি মৌসুমে আর মাঠে ফেরার সম্ভাবনা কম। এবার দেজিরে দুয়েকেও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চলতি মৌসুমে পিএসজির অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন দুয়ে। গত দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। চলতি মৌসুমে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় তিন ম্যাচে করেছেন তিন গোল। উইঙ্গার ও মাঝমাঠ- দুই জায়গাতেই খেলতে পারেন ফরাসি জাতীয় দলের এই ফুটবলার।

দুয়ের চোটের পর জানুয়ারির দলবদলে নতুন খেলোয়াড় নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে এনরিকে বলেন, ‘আমরা সব সময়ই সম্ভাবনার জন্য উন্মুক্ত।’ তবে তার মতে, দলে বিকল্প খেলোয়াড় আছে এবং সবাই মিলে এই পরিস্থিতি সামলে উঠবেন। ‘এটা কোনো সমস্যা নয়,’ বলেন পিএসজি কোচ। পেশাদার ফুটবলে এমন চোটের বাস্তবতা মেনে নিয়ে দুয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবেন বলেও আশা এনরিকের। তার ভাষায়, ‘সর্বোচ্চ পর্যায়ের পেশাদার ফুটবলারের জীবনে এমন ঘটনা ঘটতেই পারে। এটা মেনে নিতে হবে। আমি নিশ্চিত, সে ভালোভাবে সেরে উঠবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরবে।’

১২ ম্যাচ ধরে জয়ের ধারায় পিএসজি দুয়ের চোটের ধাক্কা সামলেও শেষ পর্যন্ত নিসের বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। ম্যাচের শুরুতে আলজেরিয়ার আন্তর্জাতিক ফুটবলার মোহামেদ আমুরার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে হ্যান্ডবলের ঘটনায় ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে গোল করে সমতা ফেরান সেনি মায়ুলু।

এর এক মিনিট পরই পিএসজিকে এগিয়ে দেন দুয়ে। হাকিমির পাস থেকে গোলটি করেন তিনি। বিরতির পরও লড়াই চালিয়ে যায় দুই দল। ৮৫ মিনিটে গোল করে পিএসজির ব্যবধান বাড়ান দুয়ের বদলি হিসেবে নামা ফেরান তোরেস। বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যভেদ করেন তিনি। চলতি মৌসুমে এটি তার অষ্টম গোল, তবে দুই মাসের মধ্যে প্রথম।

যোগ করা সময়ে আলি আবদি নিসের হয়ে একটি গোল শোধ করেন। কিন্তু তাতে হার এড়ানো সম্ভব হয়নি স্বাগতিকদের। টানা তিন জয়ের পর হারল নিস। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২তম জয় পেল পিএসজি। এর মধ্যে লিগ ওয়ানেই টানা আটটি জয়।

এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে তারা। ঘরের মাঠে লিওঁর কাছে ১-০ গোলে হেরেছে লিল। ম্যাচের একমাত্র গোলটি করেন ম্যাডস বিদস্ট্রুপ।

রোববার অ্যাঞ্জের বিপক্ষে জিতলে দ্বিতীয় স্থানে ওঠার পাশাপাশি পিএসজির সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনার সুযোগ আছে প্যারিস এফসির। লিওঁ উঠে এসেছে চতুর্থ স্থানে। স্ত্রাসবুর্গকে ১-০ গোলে হারিয়ে সেরা ছয়ে জায়গা করে নিয়েছে ব্রেস্ত।

এদিকে অক্সেরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মোনাকো। এতে লিগ ওয়ানে তাদের জয়হীন থাকার ধারা বেড়ে দাঁড়িয়েছে ছয় ম্যাচে। নতুন কোচ দিদিয়ের দিগার্দের অধীনে প্রথম ম্যাচে তুলুজের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লঁস।

ট্যাগস :

জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে

আপডেট সময় : ০৩:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬