ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘মনে শান্তি’ নিয়ে ফুরফুরে পূর্ণিমা, নজর কাড়লেন সাদামাটা লুকে Logo কোপা ট্রফি নিতে গিয়ে ইয়ামাল বললেন, ‘এটা কুবার্সির জন্য’ Logo গরু পাচারের অভিযোগ তুলে ভারতে মুসলিমদের গুলি করে পঙ্গু করছে পুলিশ Logo আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান Logo গাজীপুরে শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ Logo হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৬৬ Logo সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী Logo ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা Logo রাজাপুরের পুটিয়াখালীকে ৭নং স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবিতে মানববন্ধন

গাজীপুরে শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৪ বার পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ করছেন কারখানার শ্রমিকরাগাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ করছেন কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ রয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামে কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে আন্দোলন শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এসময় শ্রমিকরা আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পরে আশপাশের বেশ কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি শান্ত রাখতে ওই সড়কের অনেক কারখানা ছুটি ঘোষণা করে।
পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবস্থান নেন। এরপর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মহাসড়ক স্বাভাবিক করতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল গার্মেন্টসসহ আরও দু’একটা গার্মেন্টস কারখানার শ্রমিকরা বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে প্রথমে আঞ্চলিক সড়কে অবরোধ করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে তাদের দাবি পেশ করেন। শিল্প পুলিশসহ জেলা পুলিশের সদস্যরা তাদের কনভেন্স করার চেষ্টা করছে। সরকার যেহেতু মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে, এ পর্যন্ত ধৈর্য ধরার জন্য আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। তারা যেন উসকানিমূলক কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে আমরা তাদের সতর্ক করছি। শিহাব খান/এফএ

ট্যাগস :

গাজীপুরে শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০২:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬