ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা Logo রাজাপুরের পুটিয়াখালীকে ৭নং স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবিতে মানববন্ধন Logo ময়মনসিংহে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৭-০ গোলে চ্যাম্পিয়ন ‘The King of Sportiva’ Logo প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল Logo ফ্রান্সের রাজপথ কাঁপাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা-স্পাইডারম্যানরা Logo ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লিটনকে না পাওয়ার শঙ্কা Logo এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু Logo বিতর্কিত কর্মকাণ্ড, প্রশাসন নিয়ে সমালোচনায় অস্বস্তিতে সরকার Logo বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির Logo প্রতিবাদ বিজ্ঞপ্তি ও সতর্কীকরণ নোটিশ দৈনিক বাংলাদেশ কণ্ঠের নাম ও পরিচয় ব্যবহার নিয়ে সতর্কীকরণ

রাজাপুরের পুটিয়াখালীকে ৭নং স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবিতে মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২৯ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

দীর্ঘ ১৬ বছরের আন্দোলন, জনদুর্ভোগ নিরসন ও প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বৃহত্তর ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালীকে ৭নং স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবিতে মীরেরহাট বন্দরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই হাজারেরও বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় ব্যাপক আলোচনার হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বৃহত্তর পুটিয়াখালীর জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় বর্তমান প্রশাসনিক কাঠামোর কারণে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সেবা গ্রহণে ভোগান্তির শিকার হতে হচ্ছে। অথচ অন্যান্য অনেক ইউনিয়নে তুলনামূলকভাবে কম জনসংখ্যা থাকা সত্ত্বেও প্রশাসনিক সেবা গ্রহণের সুযোগ রয়েছে। এ অবস্থায় বৃহত্তর পুটিয়াখালীকে বিভক্ত করে একটি স্বতন্ত্র ইউনিয়ন গঠন করা এখন সময়ের দাবি।

বক্তারা আরও জানান, এটি কোনো ব্যক্তিগত স্বার্থের আন্দোলন নয়; বরং বৃহত্তর পুটিয়াখালীর মানুষের দীর্ঘদিনের ন্যায্য অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবি। প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে এই উদ্যোগের সূচনা হয়। ২০১৬ সালেও এ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। তবে সে সময়কার রাজনৈতিক পরিস্থিতি ও তৎকালীন সংসদ সদস্যের ভয়ভীতি প্রদর্শনের কারণে আন্দোলন বাধাগ্রস্ত হয় বলে মানববন্ধনকারীরা অভিযোগ করেন।
দীর্ঘদিনের প্রতীক্ষা, প্রচেষ্টা ও প্রতিবন্ধকতা পেরিয়ে এলাকাবাসী আজ আবারও ঐক্যবদ্ধ হয়েছেন। বক্তারা স্পষ্টভাবে জানান, বৃহত্তর পুটিয়াখালীকে ৭ নম্বর স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের জোরালো দাবি, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, নাগরিক সেবার প্রয়োজনীয়তা এবং জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ৭নং পুটিয়াখালী ইউনিয়ন বাস্তবায়নের দাবিতে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।
এসময় বক্তব্য রাখেন ইলিয়াস গাজী, আসলাম খান, মাসুম বিল্লাহ,ফোরকান সিকদার, রোমান তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ শাহাদাত সভাপতি ৭নং পুটিয়াখালী ইউনিয়ন বাস্তবায়ন আহ্বায়ক কমিটি।
মানববন্ধনকারীদের প্রত্যাশা পুটিয়াখালীর মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা। তাঁদের মতে, একটি স্বতন্ত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক সেবা গ্রহণ সহজ হবে, জনদুর্ভোগ কমবে এবং এলাকার সার্বিক উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
বৃহত্তর পুটিয়াখালীর মানুষের একটাই দাবি, একটাই প্রত্যাশা: জনস্বার্থে বৃহত্তর পুটিয়াখালীকে ৭নং স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে ঘোষণা করে দীর্ঘদিনের আন্দোলনের যৌক্তিক পরিণতি নিশ্চিত করা হোক।

ট্যাগস :

রাজাপুরের পুটিয়াখালীকে ৭নং স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬