ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হলো ইসলামিক ব্যাংকিং বিভাগের কোর্স

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৫৯৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। বুধবার।। ২১.০১.২০২৬

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে নতুন বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৪০তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স নামে একটি নতুন অনার্স কোর্স শুরু করা হবে। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও ড. মোহাম্মদ আবু জাফর খান, কোষাধ্যক্ষ এ এস এম মামুনুর রহমান খলিলী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোদেজা খাতুন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক এবং বাংলাদেশ মাদরাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হক।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শামছুল আলম বলেন, “সময়ের সঙ্গে তাল মিলিয়ে মাদরাসাগুলোতে যোগ্য আলেম তৈরির পাশাপাশি দক্ষ নাগরিক তৈরির পরিকল্পনা রয়েছে। ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে পড়ালেখা করে শিক্ষার্থীরা ব্যাংকিং জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ছয়টি অনার্স কোর্স চালু রয়েছে, যার মধ্যে রয়েছে- আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ।

ট্যাগস :

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হলো ইসলামিক ব্যাংকিং বিভাগের কোর্স

আপডেট সময় : ০৬:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬