ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডাকসুর সিরাত সেমিনার ও ট্যালেন্ট হান্টে ৩০ শিক্ষার্থী পেল পুরস্কার Logo পরীমনির কোলে নবজাতক, ‘তিন নাম্বার জন ডান’ ঘিরে তুমুল জল্পনা Logo ‘সাহস ও লড়াইয়ের মানসিকতা নেই’, বাবরদের নিয়ে ডি ভিলিয়ার্সের কড়া সমালোচনা Logo সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত শুরু, মিলছে জরুরি টাকাও Logo হরমুজে নৌ চলাচলে সংকট, বিশ্ববাজারে তেলের দাম ছুঁইছুঁই ৯৭ ডলার Logo ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট Logo সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪,৩৪১ হাজি ফেরত পাচ্ছেন প্রায় ৪ কোটি ৮৭ লাখ টাকা Logo নলছিটিতে মোল্লারহাট বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধান অতিথি ইলেন ভুট্টা Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর পর ব্যালটের লড়াই, রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে উৎসবমুখর  Logo ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডাকসুর সিরাত সেমিনার ও ট্যালেন্ট হান্টে ৩০ শিক্ষার্থী পেল পুরস্কার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ‘জাতীয় সিরাত সেমিনার ও ডাকসু ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কুরআন, হাদিস ও সিরাত—এই তিন ক্যাটাগরিতে বিজয়ী ৩০ শিক্ষার্থীর হাতে মোট দেড় লাখ টাকা নগদ পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

সেমিনারে কবি, সাহিত্যিক ও গবেষক শায়খ মুসা আল হাফিজ, মসজিদুত তাকওয়ার খতিব হাফেজ মুফতি সাইফুল ইসলাম, সাবিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর মো. মোখতার আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বক্তব্য দেন। তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, সাম্য, সহনশীলতা ও দায়িত্বশীলতার শিক্ষা বাস্তবায়নে সিরাতচর্চার গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক জ্ঞান অর্জনের স্থান নয়; জ্ঞান, সংস্কৃতি, মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। সিরাতচর্চার মাধ্যমে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে তা ব্যক্তি ও সমাজজীবনে প্রয়োগের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাকসু কার্যনির্বাহী সদস্য ও জাতীয় সিরাত প্রতিযোগিতার কনভেনর হাফেজ তাজিনুর রহমান এবং সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ফজলে রাব্বী সরকার। এ সময় ডাকসুর বিভিন্ন সম্পাদক, হল সংসদের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ডাকসুর সিরাত সেমিনার ও ট্যালেন্ট হান্টে ৩০ শিক্ষার্থী পেল পুরস্কার

আপডেট সময় : ১২:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬