ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডাকসুর সিরাত সেমিনার ও ট্যালেন্ট হান্টে ৩০ শিক্ষার্থী পেল পুরস্কার Logo পরীমনির কোলে নবজাতক, ‘তিন নাম্বার জন ডান’ ঘিরে তুমুল জল্পনা Logo ‘সাহস ও লড়াইয়ের মানসিকতা নেই’, বাবরদের নিয়ে ডি ভিলিয়ার্সের কড়া সমালোচনা Logo সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত শুরু, মিলছে জরুরি টাকাও Logo হরমুজে নৌ চলাচলে সংকট, বিশ্ববাজারে তেলের দাম ছুঁইছুঁই ৯৭ ডলার Logo ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট Logo সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪,৩৪১ হাজি ফেরত পাচ্ছেন প্রায় ৪ কোটি ৮৭ লাখ টাকা Logo নলছিটিতে মোল্লারহাট বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধান অতিথি ইলেন ভুট্টা Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর পর ব্যালটের লড়াই, রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে উৎসবমুখর  Logo ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত শুরু, মিলছে জরুরি টাকাও

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পঠিত

একীভূত পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা গ্রাহকদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও পরবর্তী সময়ে আবেদনকারীদের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি শাখা ঘুরে এমন চিত্র দেখা যায়। কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাখাগুলোতে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হয়েছে। জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু গ্রাহককে নির্ধারিত সময়ের আগেও টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

নয়াপল্টন শাখায় (সাবেক গ্লোবাল ইসলামী ব্যাংক) টাকা তুলতে আসা শারমিন জাহান জানান, তিনি ৩ সেপ্টেম্বর টাকা ফেরতের আবেদন করেছিলেন। সন্তান অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে ২০ হাজার টাকা প্রয়োজন হলে বিষয়টি শাখা ব্যবস্থাপককে জানান এবং তাকে ওই অর্থ উত্তোলনের অনুমতি দেওয়া হয়। অন্যদিকে, ৩ সেপ্টেম্বর আবেদন করা দিদারকে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, টাকা ছাড়ের আগে একীভূত পাঁচ ব্যাংকের কোনো ব্যাংকে সংশ্লিষ্ট গ্রাহকের খেলাপি ঋণ রয়েছে কি না, তা এনআইডির মাধ্যমে নির্দিষ্ট অ্যাপে যাচাই করা হচ্ছে। খেলাপি ঋণের তথ্য পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো কার্যক্রম বাংলাদেশ ব্যাংক তদারকি করছে।

আমানত ফেরতের জন্য গত ১ সেপ্টেম্বর আবেদন নেওয়া শুরু হয়। ছয় দিনে ৭৫ হাজার গ্রাহক আবেদন করেছেন এবং তাদের চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা। এর বিপরীতে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ৫ হাজার কোটি টাকা ছাড় করেছে। ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থের ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজন হলে আমানত উত্তোলনের পাশাপাশি আরটিজিএসের মাধ্যমেও অর্থ স্থানান্তর করা যাবে। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

ট্যাগস :

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত শুরু, মিলছে জরুরি টাকাও

আপডেট সময় : ১২:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬