ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটভাটার মাটি কাটায় ঝুঁকিতে বৈদ্যুতিক খুঁটি, বিপদের আশঙ্কায় ৬০০ গ্রাহক Logo নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে- প্রশাসক সিরাজুল ইসলাম Logo বৃষ্টি এলেই আতঙ্ক ভাঙা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে উত্তমপুর-চল্লিশ কাহনিয়ার মানুষ Logo ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ  Logo  জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি  Logo দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০ Logo * ২০২২ সালের সম্প্রচারে ‘মধ্যস্বত্বভোগীর মাধ্যমে ব্যয়’ নিয়ে তদন্তের ইঙ্গিত Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক

এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ২৬০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রোববার ।। ১৯ এপ্রিল ২০২৬ ।।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী।

সারাদেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছে ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষ বিবেচনায় এখনো ফরম পূরণ চলমান থাকায় পরীক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জাকির হোসেন জানান, এখন পর্যন্ত ঢাকা বোর্ডের অধীনে ৩ লাখ ৬৬ হাজার ৭১৪ জন ফরম পূরণ করেছেন, যা আরও কিছুটা বাড়তে পারে। পরীক্ষার আগের দিন পর্যন্ত ফরম পূরণের সুযোগ রাখা প্রসঙ্গে তিনি বলেন, বিষয় পরিবর্তনসহ বিভিন্ন সমস্যার কারণে এ সুযোগ দেওয়া হয়।

বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে কম পরীক্ষার্থী রয়েছে সিলেট বোর্ডে—৮৯ হাজার ৪২১ জন। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন। এ বোর্ডে কেন্দ্র রয়েছে ২২৫টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ৯৭৩টি।

রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন (ছাত্র ৯৩ হাজার ১৭৪, ছাত্রী ৮৪ হাজার ৫৩৫), কেন্দ্র ২৭৪টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ২৭৯টি। কুমিল্লা বোর্ডে অংশ নেবে ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন (ছাত্র ৫৮ হাজার ৮৭৭, ছাত্রী ৮৭ হাজার ৯৭০), কেন্দ্র ২৭৭টি এবং প্রতিষ্ঠান ১ হাজার ৮২২টি।

সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা বোর্ডে। রোববার বিকেল পর্যন্ত এখানে ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন ফরম পূরণ করেছেন, যা পরে আরও বৃদ্ধি পায়। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯৩৯ এবং ছাত্রী ১ লাখ ৯৬ হাজার ৭১১ জন। এ বোর্ডে কেন্দ্র ৫১০টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ৩ হাজার ৪৪১টি।

যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন (ছাত্র ৬৬ হাজার ৯২৮, ছাত্রী ৬৮ হাজার ১৬১), কেন্দ্র ২৯৯টি এবং প্রতিষ্ঠান ২ হাজার ৫৭২টি। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন (ছাত্র ৫৬ হাজার ৩২৫, ছাত্রী ৭৪ হাজার ৩৪৩), কেন্দ্র ২১৮টি এবং প্রতিষ্ঠান ১ হাজার ২১৮টি।

বরিশাল বোর্ডে ৮১ হাজার ৮৩১ জন (ছাত্র ৩৭ হাজার ৯৪৪, ছাত্রী ৪৩ হাজার ৮৮৭), কেন্দ্র ২১৬টি এবং প্রতিষ্ঠান ১ হাজার ৫১৫টি। দিনাজপুর বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন (ছাত্র ৯২ হাজার ৬৯২, ছাত্রী ৮৯ হাজার ১৬২), কেন্দ্র ২৮৩টি এবং প্রতিষ্ঠান ২ হাজার ৮১০টি।

ময়মনসিংহ বোর্ডে অংশ নেবে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী (ছাত্র ৫৫ হাজার ৯২৬, ছাত্রী ৫২ হাজার ৪৩৩)। এখানে কেন্দ্র রয়েছে ১৮৮টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৩৩৮টি।

মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন (ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১, ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫) পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র ৭৪২টি এবং প্রতিষ্ঠান ৯ হাজার ১২৫টি। কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন (ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯, ছাত্রী ৩৩ হাজার ১৫১), কেন্দ্র ৬৫৩টি এবং প্রতিষ্ঠান ৩ হাজার ৬২টি।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত

আপডেট সময় : ০৭:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬