পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!
- আপডেট সময় : ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৭৫ বার পঠিত

মু,হেলাল আহম্মেদ রিপন
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরীর পিতা মো. কবির হোসেন চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল(৬৫) এবং তিনি বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
হাসপাতালে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহের লাশবাহী গাড়ি পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ ৪ নম্বর ওয়ার্ডে এতিমখানা সংলগ্ন নিজ বাসভবনে পৌঁছালে সেখানে এক বিষাদময় পরিস্থিতির সৃষ্টি হয়। মরহুমকে শেষবারের মতো দেখতে নিকটাত্মীয়, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁর বাড়িতে ভিড় জমান।
আজ ২২ অক্টোবর, মাগরিবের নামাজ শেষে পটুয়াখালী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুম কবির হোসেন চৌধুরীকে পটুয়াখালী পৌর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজা পূর্বে ও পরে উপস্থিত নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন— আমিন।


















