ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডাকসুর সিরাত সেমিনার ও ট্যালেন্ট হান্টে ৩০ শিক্ষার্থী পেল পুরস্কার Logo পরীমনির কোলে নবজাতক, ‘তিন নাম্বার জন ডান’ ঘিরে তুমুল জল্পনা Logo ‘সাহস ও লড়াইয়ের মানসিকতা নেই’, বাবরদের নিয়ে ডি ভিলিয়ার্সের কড়া সমালোচনা Logo সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত শুরু, মিলছে জরুরি টাকাও Logo হরমুজে নৌ চলাচলে সংকট, বিশ্ববাজারে তেলের দাম ছুঁইছুঁই ৯৭ ডলার Logo ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট Logo সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪,৩৪১ হাজি ফেরত পাচ্ছেন প্রায় ৪ কোটি ৮৭ লাখ টাকা Logo নলছিটিতে মোল্লারহাট বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধান অতিথি ইলেন ভুট্টা Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর পর ব্যালটের লড়াই, রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে উৎসবমুখর  Logo ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘সাহস ও লড়াইয়ের মানসিকতা নেই’, বাবরদের নিয়ে ডি ভিলিয়ার্সের কড়া সমালোচনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পঠিত

পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক ব্যর্থতার দায় শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অস্থিরতার ওপর চাপানো যায় না বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ইংল্যান্ড সফরে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে বাবর আজমদের ব্যাটিং ও মানসিক দৃঢ়তার ঘাটতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন খেলা কয়েকজন সিনিয়র ক্রিকেটারও কঠিন পরিস্থিতিতে ধারাবাহিকভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না।

নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, পাকিস্তানের ব্যাটিং ইউনিটে প্রয়োজনীয় সাহস ও লড়াইয়ের মানসিকতার অভাব রয়েছে। তাঁর ভাষায়, খেলোয়াড়রা অনেক সময় খুব সহজেই উইকেট বিলিয়ে দিচ্ছেন এবং কঠিন পরিস্থিতিতে প্রতিপক্ষের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দৃঢ়তা দেখাতে পারছেন না। টেস্ট ক্রিকেটকে চরিত্রের পরীক্ষা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান দলে এমন একটি নেতৃত্বগোষ্ঠী দরকার, যারা একসঙ্গে দায়িত্ব নিয়ে তরুণদের সামনে উদাহরণ তৈরি করবে এবং ম্যাচ জেতার মানসিকতা গড়ে তুলবে।

তবে পাকিস্তান ক্রিকেটে পিসিবির অব্যবস্থাপনার বিষয়টিও স্বীকার করেছেন ডি ভিলিয়ার্স। গত কয়েক বছরে কোচ ও অধিনায়ক পদে ঘন ঘন পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বাবর আজম এবার দীর্ঘ সময় নিজেকে প্রমাণের সুযোগ পাবেন এবং আবারও ধারাবাহিকভাবে রান করবেন। একই সঙ্গে সতীর্থরাও তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে সব ফরম্যাটে পাকিস্তানকে আগের পরিচিত শক্তিশালী রূপে ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাঁর।

ট্যাগস :

‘সাহস ও লড়াইয়ের মানসিকতা নেই’, বাবরদের নিয়ে ডি ভিলিয়ার্সের কড়া সমালোচনা

আপডেট সময় : ১২:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬