ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার Logo জ্বালানি আমদানিতে বাড়তি চাপ, ২০২৬ সালে খরচ বাড়তে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকা Logo গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি বড়ইয়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ: হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি Logo বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার Logo লিওনেল মেসিকে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি ইনফান্তিনো, বললেন অবিস্মরণীয় স্মৃতির জন্য কৃতজ্ঞ Logo এআইয়ের ভবিষ্যৎ গড়ছেন যারা, টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ Logo দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে অজানা তথ্য প্রকাশের ইঙ্গিত তামিম ইকবালের Logo চলন্ত বাসে ১৬ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : থ্রিডি কার্ভড ডিসপ্লে ও আধুনিক ডিজাইনের নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইট ৫জি-এর অফিসিয়াল প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রি-অর্ডার কার্যক্রম। প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য থাকছে ০% ইন্টারেস্টে ইএমআই ও হায়ার পারচেজ এবং এসএসএল পেমেন্ট সুবিধা। পাশাপাশি রয়েছে বিশেষ উপহার ও ডাটা অফার। প্রি-অর্ডার চলাকালীন নির্দিষ্ট সংখ্যক নগদ মূল্য পরিশোধকারী ক্রেতারা পাবেন অ্যাপেক্স ও ভিভো গিফট বক্স এবং পরবর্তী ক্রেতাদের দেওয়া হবে স্মার্ট গ্লাস। গ্রাহকেরা ০% ইন্টারেস্টে হায়ার পারচেজ ও মাসিক ৭,০০০ টাকা ইন্সটলমেন্টে ফোনটি কিনতে পারবেন। হায়ার পারচেজ সুবিধায় সব গ্রাহক পাবেন ডাব্লিউ২ এসই স্মার্টওয়াচ। এছাড়া, ভিভো ভি৮০ লাইটের সঙ্গে ‘সিউর শট গিফট’ হিসেবে থাকছে ৭ দিনের ৫ জিবি জিপি ডাটা বান্ডেল, ১০০ জিবি গুগল স্টোরেজ এবং ভিভো সিলভার মেম্বারশিপ। ভিভো ভি৮০ লাইট ৫জি-তে রয়েছে ৬.৮৩ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আল্ট্রা-স্লিম ইউনিবডি ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইন। ফোনটি পাওয়া যাচ্ছে সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু – দুটি রঙে। পারফরম্যান্সের জন্য রয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর এবং ৮ জিবি র‍্যামের সঙ্গে আরও ৮ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যামের সুবিধা। এছাড়া ও, ছবি তুলতে এতে আছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট ক্যামেরার সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। লম্বা সময় ব্যাকআপ দেবে এর ৭০৫০ এমএএইচ-এর ব্লুভোল্ট ব্যাটারি। পাশাপাশি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং ফোনটিকে পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দেয়। দেশের বাজারে ভিভো ভি৮০ লাইট ৫জি-এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা। ফোন কেনার সিদ্ধান্তে বাড়তি সুবিধাও এখন গুরুত্বপূর্ণ। আর সেই জায়গায় ভি৮০ লাইট ৫জি-এর প্রি-অর্ডারে থাকছে একাধিক সুবিধা, যা নতুন ফোন কেনার অভিজ্ঞতাকে করতে পারে আর ও সাশ্রয়ী ও উপভোগ্য।

ট্যাগস :

ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার

আপডেট সময় : ০৩:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬