ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাদাছড়ি দেখেও থামে না গাড়ি, মেলে না কাজ Logo বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা Logo ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫ টি মোবাইল ফোন জব্দ Logo বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে অনার। মডেল দুটি হলো অনার এক্স৭ই ও অনার এক্স৬ই। এতে রয়েছে শক্তিশালী ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও এআই প্রযুক্তিসমৃদ্ধ ক্যামেরা। বিশ্বজুড়ে স্মার্টফোনের দাম বাড়লেও তুলনামূলক সাশ্রয়ী দামে গ্রাহকদেরকে উন্নত ফিচার দিতে নতুন এ মডেল দুটি এনেছে অনার।
অনার এক্স৭ই-এর ৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজসমৃদ্ধ সংস্করণের দাম ২৭ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে, ৪ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজের অনার এক্স৬ই-এর দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে এক্স৭ই মডেলে। আর এক্স৬ই-তে প্রাধান্য দেওয়া হয়েছে দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্স, ব্যাটারির স্থায়িত্ব ও ফোনের সুরক্ষার ওপর। অনার এক্স৭ই-তে রয়েছে আলাদা এআই বাটন, যার মাধ্যমে গুগল জেমিনি, ম্যাজিক পোর্টাল ও সার্কেল টু সার্চের মতো বিভিন্ন স্মার্ট টুল সহজে ও দ্রুত ব্যবহার করা যায়। দুটি ফোনেই রয়েছে ৬.৬১ ইঞ্চি ও ১২০ হার্টস রিফ্রেশ রেট সম্বলিত ডিসপ্লে। ফলে স্ক্রল করা, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা ও গেমিংয়ের অভিজ্ঞতা হয় আরও মসৃণ। এ ছাড়া উভয় ফোনে রয়েছে ৭ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার-আওয়ারের বড় ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এতে একবার চার্জে দীর্ঘ সময় ফোন ব্যবহার করা যাবে। ছবি তোলার জন্য ফোন দুটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও এআইভিত্তিক বিভিন্ন পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য ফোন দুটি পেয়েছে এসজিএসের ফাইভ স্টার ড্রপ প্রটেকশন সার্টিফিকেট। ধুলাবালু ও পানির ঝাপটা থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ রেটিং। অনার এক্স৭ই ও এক্স৬ই-তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা চিপসেট। ফোন দুটি চলবে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমে।
অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও বলেন, “বিশ্বজুড়ে স্মার্টফোনের দাম বাড়ছে। একই সঙ্গে গ্রাহকেরা তাঁদের খরচের তুলনায় আরও উন্নত ফিচার প্রত্যাশা করছেন। অনার এক্স৭ই ও এক্স৬ই-এর মাধ্যমে আমরা বাংলাদেশের গ্রাহকদের সাশ্রয়ী দামে প্রয়োজনীয় ফিচার, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারিসম্পন্ন স্মার্টফোন দিতে চাই।”
অনার এক্স৭ই পাওয়া যাচ্ছে সানরাইজ অরেঞ্জ, লাইট ব্লু ও মিডনাইট ব্ল্যাক রঙে। আর অনার এক্স৬ই পাওয়া যাচ্ছে সানরাইজ গোল্ড ও মিডনাইট ব্ল্যাক রঙে।

ট্যাগস :

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

আপডেট সময় : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬