ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
- আপডেট সময় : ০৩:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ১২ বার পঠিত

মো: শাকিল হোসাইন ধামরাই, ঢাকা প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে মধ্য রাতে মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা শ্রমিক পরিবাহনকারী “পল্লি সেবা” একটি বাসে অগুন দিয়েছে দূর্বৃত্তরা । শনিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নির্বাপণ করেন।
এর আগের রাতেও (বৃহস্পতিবার দিবাগত রাতে) ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা বাসস্যান্ডে পূর্ব পাশে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস জানায় , রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌছিয়ে আগুন নির্বপণ করে। বাসটি মহাসড়কের পাশে রাখা ছিলো। ধারণা করা হচ্ছে নাশকতার জন্যই বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে রাতেও ধামরাইয়ের থানা বাসস্যান্ড এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেটিও আমরা খবর পেয়ে আগুন নির্বাপণ করি।
গত দুই রাতে পৃথক স্থানে দুইটি বাসে অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।















