ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক Logo অধরা ভালোবাসার গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার ‘মথুরা’ Logo বন্দুক দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো Logo হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যুদ্ধ ছড়ানোর হুমকি তেহরানের Logo আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম Logo গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১০২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলা শহরের ফুড অফিস প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দফতরটির নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব। এ সময় দফতরটির প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাহী প্রকৌশলী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা হয়ে থাকবে।

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬