ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১০ বার পঠিত

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় শাহরুখ খান। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গণেশপূজা উপলক্ষে সোমবার (২১ সেপ্টেম্বর) মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে গিয়ে একটি বিশেষ মুহূর্তে নিজের সহকারী পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছছেন তিনি। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময় তাকে নীল পাঞ্জাবি পরা অবস্থায় দেখা যায়। ভিড় ঠেলে মণ্ডপে প্রবেশের পর সন্ধ্যার আরতিতেও অংশ নেন তিনি। সেখানে শাহরুখের উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে এসবের মধ্যে একটি ভিডিও বিশেষভাবে নজর কেড়েছে। ভিডিওতে দেখা যায়, শাহরুখ তার দীর্ঘদিনের সহকারী পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছছেন। তখন তার পাশেই ছিলেন গৌরী ও সুহানা।

পূজা দাদলানী শাহরুখ খানের বিজনেস ম্যানেজার। পাশাপাশি তিনি শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রডাকশন হেড হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শাহরুখ ও পূজার দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের পাশাপাশি তাদের ব্যক্তিগত ঘনিষ্ঠতার বিষয়টিও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এবার তাদের এই স্বতঃস্ফূর্ত মুহূর্ত দেখে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা। ভিডিওটির নিচে একজন লিখেছেন, ‘কিছু মানুষের মধ্যে এমন সুন্দর বন্ধুত্বের সম্পর্ক থাকে।’ আরেকজনের মন্তব্য, ‘পূজা দাদলানি শুধু শাহরুখের ম্যানেজার নন, তিনি তার পরিবারেরই একজন।’ কেউ লিখেছেন, ‘তিনি খুব আন্তরিক।’ অন্য একজনের মন্তব্য, ‘সবচেয়ে সুন্দর মুহূর্ত।’

আবার বিষয়টি নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রশ্ন, স্ত্রী বা মেয়ের ওড়না থাকতে পূজার ওড়না কেন ব্যবহার করলেন তিনি। যদিও গৌরী বা সুহানা কারও চোখেমুখে কোনো বিরক্তি বা রাগের অভিব্যক্তি লক্ষ্য করা যায়নি এ সময়।

ট্যাগস :

স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান

আপডেট সময় : ০২:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬