ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক Logo অধরা ভালোবাসার গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার ‘মথুরা’ Logo বন্দুক দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো Logo হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যুদ্ধ ছড়ানোর হুমকি তেহরানের Logo আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম Logo গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যুদ্ধ ছড়ানোর হুমকি তেহরানের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পঠিত

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক উপদেষ্টা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রকাশ করা এক ভিডিওতে এ কথা বলেন ইয়াহিয়া রহিম সাফাভি।

সাফাভি বলেন, সংঘাত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। যুদ্ধ আরও বাড়লে এর বিস্তৃতি আরও বাড়তে পারে, এমনকি ভারত মহাসাগর ও তার বাইরেও পৌঁছাতে পারে। ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে লড়াইরত হুতি বিদ্রোহীরা সম্প্রতি লোহিত সাগরের উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে এশিয়া থেকে সুয়েজ খাল হয়ে ইউরোপে যাওয়ার গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে।

ইরান দীর্ঘদিন ধরে হুথিদের সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে ইয়েমেনের সংঘাতে সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে তেহরান। এদিকে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে এর জবাবে ইরান নিজেদের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচল বন্ধ করে দেয়। যুদ্ধের আগে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। এখন হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।

এর আগে ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের হামলা আবার শুরু হলে সংঘাতের ভৌগোলিক পরিসর বাড়ানোর হুমকি দিয়েছিলেন। তবে বৃহস্পতিবারের বক্তব্যে প্রথমবারের মতো ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা স্পষ্টভাবে ভারত মহাসাগরের কথা উল্লেখ করলেন। ওই মহাসাগরে ইরান থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে দিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।

যুদ্ধ বন্ধের উদ্যোগের অংশ হিসেবে চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের কর্মকর্তারা আলোচনা করেছেন। যুদ্ধ শেষ করতে ইরান কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির অর্থনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ নিঃশর্তভাবে ছাড় করা। মঙ্গলবার এএফপিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেবিও যুদ্ধ বন্ধের প্রসঙ্গে ইয়েমেনের যুদ্ধের অবসানের কথা উল্লেখ করেন।

সূত্র: এএফপি

ট্যাগস :

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যুদ্ধ ছড়ানোর হুমকি তেহরানের

আপডেট সময় : ০৪:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬