ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি Logo হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু Logo বোরো মৌসুমে ৭০৪ ডিলারকে ১২৭ টন ব্রিডার বীজ দেবে ব্রি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী Logo অভিনেত্রীদের ব্যাগ-জুতা নিয়ে এত আগ্রহ কেন? শবনম ফারিয়া Logo বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, ঘরের মাঠে ১১ সিরিজের জয়যাত্রা থামলো কিউইদের Logo ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত Logo আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

বোরো মৌসুমে ৭০৪ ডিলারকে ১২৭ টন ব্রিডার বীজ দেবে ব্রি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি

আসন্ন বোরো ২০২৬-২৭ মৌসুমে ভিত্তি বীজ উৎপাদনের জন্য ৭০৪ জন ডিলারের মধ্যে ১২৭ টন ব্রিডার বীজ বিতরণ করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে (বিএডিসি) ইতিমধ্যে ৩৮ টন বীজ দেওয়া হয়েছে। বাকি ৮৯ টন বীজ পাবেন বেসরকারি খাতের ৭০৩ জন ডিলার।

মঙ্গলবার (১০ নভেম্বর) ব্রির কৌলিসম্পদ ও বীজ বিভাগের (জিআরএস) আয়োজনে এ বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, আসন্ন বোরো মৌসুমের জন্য জিআরএস বিভাগ মোট ১৬২ টন ব্রিডার বীজ উৎপাদন করেছে। এর মধ্যে ১২৭ টন বীজ বিএডিসিসহ ৭০৪ জন ডিলারের মধ্যে বিতরণ করা হবে। এসব বীজ থেকে ডিলাররা বোরো মৌসুমে ভিত্তি বীজ উৎপাদন করবেন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে।

জিআরএস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মীর শরফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রির খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম এবং উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পার্টনার প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম পরিচালক ড. মো. আবদুল কাদের।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জিআরএস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইবনে সৈয়দ মো. হারুনুর রশিদ। এ সময় ব্রির বিভিন্ন বিভাগের প্রধান ও জিআরএস বিভাগের বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বোরো মৌসুমে ৭০৪ ডিলারকে ১২৭ টন ব্রিডার বীজ দেবে ব্রি

আপডেট সময় : ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬