ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
কাশবনের নীরবতা ভাঙল এক অজ্ঞাত মরদেহের খবরে। হাত ও মুখ স্কচটেপে প্যাঁচানো অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ। সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে নাসিরনগর সদর ইউনিয়নের উপজেলা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের সংসদ সদস্য এর কার্যালয়ের পেছনের কাশবনের ভেতর মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো মেলেনি। মুখ ও দুই হাতে স্কচটেপ প্যাঁচানো থাকায় ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মরদেহের অবস্থান ও দৃশ্যমান আলামত দেখে ঘটনাটি সন্দেহজনক বলে মনে করছে পুলিশ। নাসিরনগর থানার ওসি শাহিনুল ইসলাম জানান, মরদেহটি খুব বেশি পুরোনো নয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। কে এই ব্যক্তি, কীভাবে তার মৃত্যু হলো, আর কাশবনের ভেতরেই বা তাকে পাওয়া গেল কেনো? এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬