বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন
- আপডেট সময় : ০৯:১৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সহ-সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ।
আগামী ২০তম এশিয়ান গেমস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ১৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। তাঁর বিদেশ অবস্থানকালে নিজ দায়িত্বের পাশাপাশি ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন নাজিম উদ্দিন আহমেদ।
ফেডারেশন সূত্র জানিয়েছে, সভাপতি দেশে ফেরার পর নাজিম উদ্দিন আহমেদ আবারও সংগঠনটির সহ-সভাপতি হিসেবে নিজ দায়িত্বে ফিরে যাবেন।
নাজিম উদ্দিন আহমেদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ আর্চারী ফেডারেশনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।















