ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

বিজয়নগরে লুডু খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১৫৩ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
লুডু খেলা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে হামদু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন। শনিবার (১ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিজয়নগর উপজেলার হরষপুর ইউপির বাগদিয়া বন্দেরবাড়ি এলাকায় এ সংঘর্ষ চলে।নিহত হামদু মিয়া (৫০) ওই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে লুডু খেলা নিয়ে বাগদিয়া বন্দেরবাড়ি এলাকার বাসিন্দা হামদু মিয়ার ১১ বছর বয়সী ছেলে নীরব কে থাপ্পড় মারে প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিন (১২)। এসময় দুইপক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে হামদু মিয়ার লাঠি দিয়ে আঘাত করলে প্রতিপক্ষ আবুল হোসেনের ছেলে ইয়াছিনের মাথা ফেটে যায়। এর জের ধরে শনিবার সকাল ১০ টার দিকে আবুল হোসেনের লোকজন হামদু মিয়ার বাড়িতে হামলা করে এবং দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া নিহত হন। এঘটনায় দুইপক্ষের ২৫ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান উল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :

বিজয়নগরে লুডু খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত 

আপডেট সময় : ০৬:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬