ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে’ চ্যাম্পিয়ন হয়েছে সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল। বুধবার বিকেলে শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা। ‘মাদক বর্জন করি, কিশোর গ্যাং ত্যাগ করি; সুস্থ সমাজ ও জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মোট চারটি দল অংশ নেয়। ফাইনালে সদর মেট্রো থানা ও কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দলের মধ্যে জমজমাট লড়াই হয়। ম্যাচের মাঝপথে শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টি ও কাদামাটির মধ্যেও খেলা চালিয়ে যান দুই দলের খেলোয়াড়রা। তাঁদের প্রাণবন্ত লড়াইয়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যেও তৈরি হয় বাড়তি উচ্ছ্বাস। শেষ পর্যন্ত কাশিমপুরকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে সদর মেট্রো থানা দল। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে সারাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তরুণদের মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। তিনি বলেন, তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করা গেলে তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। তৃণমূল পর্যায় থেকে এ ধরনের ক্রীড়া উদ্যোগ ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

ট্যাগস :

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

আপডেট সময় : ০৭:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬