ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৬৮ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে স্থানীয় সাধারণ জনগণের মানববন্ধনকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার ৮ আগস্ট সকাল থেকে আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন ও পরিবেশগত ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।  মানববন্ধন চলাকালে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ঢাকা থেকে সিলেটগামী এবং সিলেট থেকে ঢাকাগামী দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। ঢাকা থেকে জরুরি কাজে সিলেট যাওয়ার পথে যানজটে আটকে পড়া আকরাম নামে এক যাত্রী বলেন, জরুরি কাজে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আশুগঞ্জ এলাকায় এসে তীব্র যানজটে আটকা পড়েছি। প্রায় দুই ঘণ্টা ধরে সড়কে আটকে আছি। কখন যানজট ছাড়বে বুঝতে পারছি না। এদিকে মহাসড়কে যানজট নিরসনে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের। তিনি বলেন, আশুগঞ্জ মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়রা সড়ক বন্ধ করে মানববন্ধন করছেন। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানজট নিরসনের চেষ্টা করছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সমন্বয়ে একসঙ্গে কাজ করা হচ্ছে। স্থানীয়দের মানববন্ধনের কারণে গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। দ্রুত মানববন্ধনকারীদের সঙ্গে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি বালু উত্তোলনের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
ট্যাগস :

আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

আপডেট সময় : ০৪:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬