ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক Logo আজই কি বিয়ে রোনালদো-জর্জিনার? মাদেইরায় জোর গুঞ্জন Logo রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া Logo জ্বালানি-বিদ্যুৎ খাত অস্থিতিশীল করতে চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

 কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১১:২১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৪৫ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় র‌্যাব-৯-এর অভিযানে ২৬৪ কেজি গাঁজাসহ রাসেল মিয়া ওরফে মাহিন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সহযোগী আরও একজন পালিয়ে যায়। শুক্রবার ৭ আগস্ট সন্ধ্যায় কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অবস্থান করছিল। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে তারা জানতে পারে, কসবা থানার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকার একটি পরিত্যক্ত দোচালা টিনশেড ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা রাসেল মিয়া ওরফে মাহিনকে আটক করতে সক্ষম হলেও তার সঙ্গে থাকা অপর একজন কৌশলে পালিয়ে যায়। পরে আটক রাসেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই পরিত্যক্ত ঘরের পাশে মাটির গর্তে তল্লাশি চালিয়ে আটটি পাটের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভিতরে নীলরঙের পলিথিনে মোড়ানো ও খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাকেটজাত অবস্থায় মোট ২৬৪ কেজি গাঁজা পাওয়া যায়। গ্রেফতার রাসেল মিয়া ওরফে মাহিন কসবা উপজেলার বিশারাবাড়ি এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, সে ও পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। র‌্যাব-৯ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দ করা গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
ট্যাগস :

 কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৪:১১:২১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬