ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

নৃশংসতা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে; শিশু ধর্ষন সুবর্ণচর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১২৩ বার পঠিত

মো: কাওসার, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নে আট বছরের এক অবোধ শিশুকে গভীর রাতে নিজ কক্ষে ধর্ষণের যে রোমহর্ষক ও বর্বরোচিত ঘটনা ঘটেছে, তা কেবল আইন-শৃঙ্খলার অবনতিকেই নির্দেশ করে না, বরং আমাদের সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়কে নগ্নভাবে ফুটিয়ে তোলে। ১৯ বছর বয়সী তরুণ সাজুর বিরুদ্ধে ওঠা এই পৈশাচিক অভিযোগ সভ্য সমাজকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো, এই জঘন্য অপরাধের পরও অপরাধীকে আড়াল করতে এবং ভুক্তভোগী পরিবারকে স্তব্ধ করতে রাজনৈতিক প্রভাবশালী চক্রের মরিয়া চেষ্টা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পর থেকেই ভুক্তভোগী পরিবারটিকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি স্থানীয় একটি প্রভাবশালী মহল ‘সালিশী বৈঠক’ বা গ্রাম্য আপস-রফাদফার নামে ধর্ষক ও তার পরিবারকে এলাকা থেকে পালিয়ে যেতে সরাসরি সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

নৃশংসতা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে; শিশু ধর্ষন সুবর্ণচর

আপডেট সময় : ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬