ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক

ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২০ বার পঠিত

ভারতের মহারাষ্ট্রের পুনের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানটিরও সামান্য ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে বিমানবন্দরের সীমানার ভেতরে রানওয়ের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক সমস্যার কারণে বিমানটি নিচু উচ্চতায় উড়ছিল। পরে জরুরি অবতরণের চেষ্টা করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়।

পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বিমানটির একটি অংশ বিদ্যুতের খুঁটির সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানে থাকা ব্যক্তিদের কারও প্রাণহানি ঘটেনি।

বারামতি বিমানবন্দরের আশপাশে সাম্প্রতিক সময়ে একাধিক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি একই বিমানবন্দরের কাছে একটি লিয়ারজেট ৪৫ বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের তৎকালীন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হন।

ওই দুর্ঘটনায় অজিত পাওয়ারের সঙ্গে থাকা ৬৬ বছর বয়সী দেহরক্ষী, একজন সহকারী এবং ককপিটের দুই সদস্যও প্রাণ হারান। ঘটনাটির তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। আগামী বছরের জানুয়ারির মধ্যে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া চলতি বছরের ১৩ মে বারামতির কাছাকাছি আরও একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। গোজুবাভি গ্রামের কাছে অবতরণের সময় বিমানটির একটি অংশ বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে সেটি বিধ্বস্ত হয়। ওই ঘটনায় শিক্ষানবিস পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

বারামতিতে সর্বশেষ দুর্ঘটনার পর বিমানটির ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: এনডিটিভি

ট্যাগস :

ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আপডেট সময় : ০২:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬