ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক Logo আজই কি বিয়ে রোনালদো-জর্জিনার? মাদেইরায় জোর গুঞ্জন Logo রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের পরবর্তী সি-সিরিজের স্মার্টফোন সি১০০এক্স উন্মোচন করতে যাচ্ছে। স্মার্টফোনের দীর্ঘস্থায়ী অভিজ্ঞতা নিশ্চিতের ধারাবাহিকতায় এবারও অসাধারণ ব্যাটারি ব্যাকআপ ও পারফরম্যান্স দিবে এমন ডিভাইস নিয়ে আসছে ব্র্যান্ডটি।
সারাদিন স্মার্টফোনের ওপর নির্ভরশীল এমন ব্যবহারকারীদের জন্যে তৈরি এ ডিভাইসে সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ও ৭ বছরের ব্যটারি হেলথ নিশ্চিত করা হয়েছে; যা এই প্রাইস সেগমেন্টের মধ্যে ব্যাটারি এনড্যুরেন্সের মানদণ্ডকে আরও ওপরে নিয়ে গেছে। রিয়েলমির ল্যাব টেস্ট অনুযায়ী একবার পূর্ণ চার্জে স্মার্টফোনটি ৬০ ঘন্টা পর্যন্ত কল, ২১ ঘন্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘন্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার, ১৩ ঘন্টা পর্যন্ত ফ্রি ফায়ার গেমপ্লে ও ৮০৯ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম। এই সুবিধা রিয়েলমি সি১০০এক্স-কে পড়াশোনা, কাজ, বিনোদন, ভ্রমণ ও গেমিংয়ের জন্য অনন্য করে তুলেছে। অনবদ্য এই ব্যাটারি পারফরম্যান্স ছাড়াও, আসন্ন সি-সিরিজ ডিভাইসে ১২০ হার্জ আলট্রা-স্মুথ এইচডি ডিসপ্লে, ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং ও ৬.৮ ইঞ্চি লার্জ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা বিনোদনের ক্ষেত্রে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে। একইসাথে, এতে ৩০০% আলট্রাবুম সাউন্ড ব্যবহার করা হয়েছে, যা এই প্রাইস রেঞ্জের ডিভাইসে স্মুথ ভিউইং ও গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থানকে আরও জোরদার করতে এবং নতুন স্মার্টফোন সি১০০এক্স আরও সহজলভ্য করতে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েছে রিয়েলমি। ০৭ আগস্ট থেকে শুরু এই অফারে, দেশজুড়ে স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারাজে রেজিস্ট্রেশন করার মাধ্যমে রিয়েলমি সি১০০এক্স কেনায় ফ্ল্যাট ২,০০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এই অফার পেতে শিক্ষার্থীদের একটি ভ্যালিড স্টুডেন্ট আইডি ও সেলফি, একটি সচল বাংলাদেশি মোবাইল নম্বর ও তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। এই ক্যাম্পেইনের আওতায় প্রত্যেক উপযুক্ত শিক্ষার্থী একটি করে ডিসকাউন্ট কুপন পাবেন। কুপনটি ১০ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ব্যবহার করা যাবে।

ট্যাগস :

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আপডেট সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬