ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে নতুন হামলার প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র? সিদ্ধান্ত আসতে পারে আজই

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১০২ বার পঠিত

যুক্তরাষ্ট্র আগামী কয়েক ঘণ্টার মধ্যে, অর্থাৎ আজ শনিবার অথবা আগামীকাল রোববার ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে পারে বলে দাবি করেছেন দুই মার্কিন কর্মকর্তা। তবে সম্ভাব্য এই অভিযানের লক্ষ্যবস্তু, ব্যাপ্তি কিংবা সময়সূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

শুক্রবার (৩১ জুলাই) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতির পরিবর্তন হলে সম্ভাব্য এই সামরিক পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত বা বাতিলও হতে পারে।

এই তথ্য সামনে আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি ইঙ্গিত দেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এখনই থামছে না। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে এবং শক্তিশালী হামলা অব্যাহত থাকতে পারে।

তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। একইভাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার ও শুক্রবার ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলার তথ্য প্রকাশ করেনি।

এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান-সমর্থিত হামলার চেষ্টার জবাবে তারা ইরানের লক্ষ্যবস্তুতে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে।

অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালির কাছাকাছি একটি তেলবাহী ট্যাংকার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে হামলার জন্য কোন পক্ষ দায়ী, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য নতুন মার্কিন হামলার খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতির আরও অবনতি হলে অঞ্চলজুড়ে নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ট্যাগস :

ইরানে নতুন হামলার প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র? সিদ্ধান্ত আসতে পারে আজই

আপডেট সময় : ০৫:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬