ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নওগাঁয় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী স্পট ডেড Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷

ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামে এক দুবাই প্রবাসীর বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি ও লুণ্ঠনের ঘটনা ঘটেছে। ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইং দিবাগত রাত থেকে ১৯ সেপ্টেম্বর সকালের মধ্যে যেকোনো সময় প্রবাসীর ৩ তলা ভবনে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১ কেজি স্বর্ণালংকার, নগদ টাকা, ৩০০ টি মূল্যবান জমির দলিলসহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুবাই প্রবাসী কাজী সেলিম রেজা (৬৬) বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি তার আপন ভাই-বোন ও স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে জবরদখল ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। এজাহার সূত্রে জানা যায়, ভাদেশ্বরা গ্রামের মৃত কাজী ছন্দু মিয়ার ছেলে দুবাই প্রবাসী কাজী সেলিম রেজা সম্প্রতি দেশে অবস্থান করছিলেন। গত ১৫ সেপ্টেম্বর তিনি খবর পান, তাঁর গ্রামের বাড়ির কাঁঠাল গাছে বাড়ীর মালিকানা দাবি করে একটি সাইনবোর্ড টানানো হয়েছে। উক্ত সাইনবোর্ডে তাঁর আপন ভাই কাজী টিপু সুলতানসহ অন্য ভাই-বোনদের নাম উল্লেখ করে পৈতৃক সূত্রে জায়গার মালিকানা দাবি করা হয়। পরে সেলিম রেজা সাইনবোর্ডটি খুলে নিজ হেফাজতে রাখেন। অভিযোগ করা হয়, সাইনবোর্ড খুলে নেওয়ার পর থেকেই তাঁর ভাই-বোনেরা ক্ষিপ্ত হয়ে জমিজমা জবরদখলের ষড়যন্ত্র করতে থাকেন। গত ১৮ সেপ্টেম্বর প্রবাসী সেলিম রেজা পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসার কথা জানতে পেরে তাঁর ভাই কাজী টিপু সুলতানের পক্ষে স্থানীয় সন্ত্রাসী আবু শামীম মোঃ আরিফ (৫৫), মোঃ ইউসুফ (৪০)-সহ একটি দল তাঁদের প্রাণনাশের পরিকল্পনা করে। ​জরুরী প্রয়োজনে সেদিন সেলিম রেজা বাড়িতে না আসায় পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর সকালে জানতে পারেন, তাঁর গ্রামের বাড়ির নিচতলার দরজার নাট-বল্টু ও ছিটকানি খোলা। পরে সকাল ১০টার দিকে তিনি বাড়িতে এসে দেখেন, ২য় তলার আলমারি ভেঙে প্রায় ১ কেজি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লক্ষ টাকা), ৩০০টি সম্পদের মূল দলিল, ৩টি এলইডি টিভি, আইপিএস ব্যাটারী, এসি, ১০টি দামী ব্র্যান্ডের ঘড়ি, কাপড়-চোপড় এবং পানি তোলার ৪টি মটর ইঞ্জিন নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। ​লুণ্ঠিত মালামালের আনুমানিক হিসাব: স্বর্ণালংকার: ১ কেজি (মূল্য প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা) ​দলিলপত্র: ৩০০ টি মূল্যবান সম্পদের মূল দলিল অন্যান্য: ৩টি এলইডি টিভি, আইপিএস ব্যাটারী, এসি, ১০টি দামী ঘড়ি, ৫ লক্ষ টাকার অন্যান্য ক্ষয়ক্ষতি ও ৪টি পানির মটর ঘটনাস্থল থেকে পুলিশ সন্ত্রাসীদের ফেলে যাওয়া ৩টি রামদা, ৩টি চাপাতি ও ১টি লোহার শাবল উদ্ধার করেছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ জানায়, প্রবাসীর লিখিত এজাহার পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় : ০৬:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬