সংবাদ শিরোনাম :
হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০২:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পঠিত

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলীয় আকাশসীমায় আরও একটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।।
আইআরজিসি জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া সামরিক তৎপরতার মধ্যে এটি ড্রোন ভূপাতিতের দ্বিতীয় ঘটনা।
মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি ও তার আশপাশের এলাকায় ইরানি বাহিনীর পরিচালিত অভিযানে এ নিয়ে যুক্তরাষ্ট্র-নির্মিত মোট চারটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করা হলো।
প্রধানত নজরদারি ও রেকি অভিযানের কাজে ব্যবহৃত এই ড্রোনগুলোকে কেন্দ্র করে কৌশলগত জলসীমায় উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: আল জাজিরা



















