ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক Logo আজই কি বিয়ে রোনালদো-জর্জিনার? মাদেইরায় জোর গুঞ্জন Logo রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া Logo জ্বালানি-বিদ্যুৎ খাত অস্থিতিশীল করতে চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে আগুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৪৬৫ বার পঠিত

জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ছাত্রীদের হল ‘ফজিলাতুন্নেসা হল’ এর একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সকাল ৯টায় হলের অষ্টম তলায় ৮১০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৯টার দিকে ৮১০ নম্বর কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে হলের ওয়ার্ডেন ও কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। পরে ওয়ার্ডেনের উপস্থিতিতে কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তখন খাটের পাশে একটি এস্ট্রেতে ২০-৩০টি সিগারেটের ফিল্টার পাওয়া যায়। তাই সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে পাশের কক্ষের এক ছাত্রী বলেন, ‘গতকাল রাত থেকেই আমরা গন্ধ পাচ্ছিলাম। ভেবেছিলাম বাইরে থেকে আসছে। কিন্তু সকালে দেখি রুমের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে আমি নিচে নেমে ম্যামকে জানিয়েছি।’

হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক ড. আফসানা হক জানান, ‘সকালে মেয়েরা জানানোর সঙ্গে সঙ্গেই আমি চলে এসেছি। তারপর সেখানে আগুন নেভানো পর্যন্ত উপস্থিত ছিলাম। ঘটনার সময় রুম তালা দেওয়া ছিল। প্রভোস্টের উপস্থিতিতে আমরা বসে এটা একটা ব্যবস্থা নিব।’

হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান বলেন, ‘হলের ভেতরে আগুন লাগার ঘটনা শুনেছি। আমি একটু অসুস্থ থাকায় আজকে অফিসে যাইনি। আগামীকাল ওয়ার্ডেন ও ছাত্রীদের সঙ্গে বসে বিস্তারিত জানাব।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে আগুন

আপডেট সময় : ০৯:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪