ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

হঠাৎ দেশে কেন সাকিব?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ৪২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আগের দিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। পুরো ম্যাচে সাকিব ছিলেন একেবারে নিশ্ছিদ্র। ব্যাট-বলে সম্পূর্ণ ব্যর্থ। যার কারণে অনেক সমালোচিত হন বাংলাদেশ অধিনায়ক।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হতে না হতেই আজ সকালে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। বিকেলে মিরপুর শেরে বাংলার ইনডোর স্টেডিয়ামে কোচ নাজমুল আবেদিন ফাহিমের অধীনে নিবিড় অনুশীলন করেন তিনি।

২৭ অক্টোবর তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে আজ কলকাতায় পৌঁছানোর কথা বাংলাদেশ ক্রিকেট দলের।

এই বিশ্বকাপে ব্যাট-বলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিব আল হাসান। ইনজুরির কারণে কোনো ম্যাচ খেলতে পারেননি। বাকি চার ম্যাচে তার গড়ে ২৪ রান। মোট রান ৫৬। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন তিনি। ওভার প্রতি ৫.৫৪ রানে তিনি ৬ উইকেট নেন।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে তার সেরা পারফরম্যান্স ছিল ৩০ রানে ৩ উইকেট। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেননি সাকিব।

হঠাৎ দেশে কেন সাকিব?

আপডেট সময় : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩