ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি বিক্রি করে বিতর্কে ফরাসি ফুটবলার মেন্দি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১১৭ বার পঠিত

২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন লেফট-ব্যাক বেঞ্জামিন মেন্দি। এবার সেই বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে ফিফার দেওয়া ট্রফির অফিশিয়াল প্রতিকৃতি (রেপ্লিকা) নিলামে বিক্রি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই ফরাসি ফুটবলার।

ক্রীড়া স্মারক নিলামের জন্য পরিচিত মার্কিন প্রতিষ্ঠান গোল্ডিন–এর মাধ্যমে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাটি বিক্রির জন্য তোলেন মেন্দি। ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট–২’ শিরোনামের নিলামে শেষ পর্যন্ত এটি বিক্রি হয় ৬২ হাজার মার্কিন ডলারে, যা প্রায় ৫৪ হাজার ইউরোর সমপরিমাণ।

ট্রফির এই প্রতিকৃতি বিক্রির খবর প্রকাশের পর ফুটবল অঙ্গনে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, বিশ্বকাপজয়ের মতো ঐতিহাসিক অর্জনের স্মারক ব্যক্তিগত সংগ্রহে রাখাই অধিক সম্মানজনক। আবার কেউ কেউ মনে করছেন, যেহেতু এটি আসল ট্রফি নয় বরং ফিফা প্রদত্ত একটি আনুষ্ঠানিক প্রতিকৃতি, তাই এর বিক্রিতে কোনো নিয়মভঙ্গ হয়নি।

উল্লেখ্য, ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে ফ্রান্সের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন বেঞ্জামিন মেন্দি। সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি বিশ্বকাপ ট্রফির এই অফিসিয়াল রেপ্লিকা পেয়েছিলেন। সম্প্রতি সেটিই নিলামে তুলে বিক্রি করায় তাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ট্যাগস :

বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি বিক্রি করে বিতর্কে ফরাসি ফুটবলার মেন্দি

আপডেট সময় : ০৫:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬