ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩৩ বার পঠিত

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে হাফটাইম বিরতির দৈর্ঘ্য নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত শিরোপা নির্ধারণী ম্যাচে হাফটাইম ৩০ থেকে ৪০ মিনিট করা হবে—এমন আলোচনা এবং সমালোচনার পর ফিফা স্পষ্ট জানিয়েছে, বিরতির সময়সীমা সর্বোচ্চ ১৭ মিনিটই থাকবে।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, প্রচলিত ১৫ মিনিটের পরিবর্তে ফাইনালে মাত্র দুই মিনিট অতিরিক্ত সময় যোগ করা হয়েছে। এই ১৭ মিনিটের মধ্যে প্রায় ১১ মিনিট বরাদ্দ থাকবে হাফটাইম বিনোদন অনুষ্ঠানের জন্য। বাকি সময় ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও অপসারণ, পাশাপাশি মাঠে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ, যেমন ঘাসে পানি দেওয়া, সম্পন্ন করতে।

ফাইনালের বিরতিতে বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা এবং জাস্টিন বিবার পরিবেশনা করবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের নাম বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় এলেও শেষ পর্যন্ত ফিফা আনুষ্ঠানিকভাবে পারফর্মারদের তালিকা প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের এই হাইভোল্টেজ ফাইনাল। ফুটবলপ্রেমীদের পাশাপাশি বিশ্বের কোটি কোটি দর্শকের নজর থাকবে ম্যাচের পাশাপাশি বিশেষ এই হাফটাইম শোতেও।

অন্যদিকে, তীব্র গরমের বিষয়টি বিবেচনায় রেখে ম্যাচ চলাকালে আগের নিয়ম অনুযায়ী হাইড্রেশন ব্রেকও বহাল থাকবে। প্রতিটি অর্ধে একবার করে খেলোয়াড়রা পানি পানের সুযোগ পাবেন, যাতে তাদের শারীরিক সক্ষমতা বজায় থাকে এবং প্রতিযোগিতার মান অক্ষুণ্ন থাকে।

ট্যাগস :

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত

আপডেট সময় : ০৬:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬