ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১৮৪ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সবার জন্য উন্মুক্ত ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর অন্যতম জনপ্রিয় স্থান হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া–বিজয়নগর সড়ক এলাকা। প্রতিদিন বিকেল থেকে রাত ১০ টা পর্যন্ত শত শত মানুষ, বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে নারী-পুরুষ, শিশু-কিশোর এবং তরুণ-তরুণীরা সেখানে ঘুরতে জেলার বিভিন্ন স্থান থেকে। সরকারি ছুটির দিনগুলোতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়ে এখানে। এ যেন এক মিনি পর্যটন কেন্দ্র।  তবে জনসাধারণের এই বিনোদনকেন্দ্রে দীর্ঘদিন ধরে স্ট্রিট লাইট বিকল থাকায় সন্ধ্যার পর পুরো সড়কের বিভিন্ন অংশ অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকে। তাই যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনা। দর্শনার্থী ও স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে বৈদ্যুতিক খুঁটি ও স্ট্রিট লাইট থাকলেও অধিকাংশ বাতি অকার্যকর থাকায় চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেন, পর্যাপ্ত আলোর অভাবে নির্জন এলাকাগুলোতে অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি নারী ও পরিবার নিয়ে বেড়াতে আসা দর্শনার্থীরাও নিরাপত্তাহীনতা অনুভব করছেন বলে জানিয়েছেন এই মিডিয়াকর্মীকে। যে কারনে অনেকেই সন্ধ্যার পর সেখানে যেতে নিরুৎসাহিত হচ্ছেন। সচেতন মহলের মতে, জেলার অন্যতম সম্ভাবনাময় এই বিনোদন এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিয়মিত পুলিশ টহল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিশ্চিত করা জরুরী। অন্যথায় ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় এড়ানোর সুযোগ থাকবে না? এ বিষয়ে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিজয়নগর উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন দর্শনার্থী ও স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত বিকল স্ট্রিট লাইট মেরামত, নতুন আলোর ব্যবস্থা এবং নিয়মিত নিরাপত্তা টহল চালু করা হলে এলাকাটি আবারও পরিবার নিয়ে নিরাপদে ঘুরে বেড়ানোর উপযোগী হয়ে উঠবে।
ট্যাগস :

অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা

আপডেট সময় : ০৬:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬