ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৭.৭ সুপার সেভিংস সেল: বিশাল ছাড়, জ্যাকপট পুরস্কার ও এক্সক্লুসিভ ব্র্যান্ড অফারে কেনাকাটার দারুণ সুঘোগ Logo বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ কাঁপানোর পর এবার ঢাকার দর্শকদের সামনে সঞ্জয় দেব Logo উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন Logo রাজাপুরে হোমিওপ্যাথিক ইন্টার্নি ডাক্তারদের সনদ বিতরণ ও দোয়া অনুষ্ঠান Logo আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত, সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসে মাতলেন তারকারা Logo ‘লড়াই করে ইতিহাস লিখেছে দল’, সেমিফাইনালে উঠে যা বললেন স্কালোনি Logo হরমুজ প্রণালির কর্তৃত্ব বজায় রাখার অঙ্গীকার ইরানের Logo দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বৃত্তি বেড়ে ২৪, উচ্চশিক্ষায় নতুন সুযোগ Logo ৩২ হাজার অডিশন পেরিয়ে ডিজনির ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন, কে এই নতুন তারকা?

‘লড়াই করে ইতিহাস লিখেছে দল’, সেমিফাইনালে উঠে যা বললেন স্কালোনি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ২৭ বার পঠিত

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই জয় মোটেও সহজ ছিল না। পুরো ম্যাচজুড়ে কঠিন প্রতিরোধের মুখে পড়ে অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের।

নির্ধারিত ৯০ মিনিটে দুই দল ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ১১২ মিনিটে হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনাকে এগিয়ে দেন। ম্যাচের একেবারে শেষদিকে, অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজ আরেকটি গোল করলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেন, এই সাফল্যের পেছনে দলের কঠোর পরিশ্রমই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তার ভাষায়, কঠিন একটি লড়াইয়ের পর আবারও বিশ্বকাপের ইতিহাসে নিজেদের নাম লেখাতে পেরেছে দল।

স্কালোনি স্বীকার করেন, সুইজারল্যান্ড তাদের জন্য কঠিন প্রতিপক্ষ ছিল। শারীরিক সক্ষমতার দিক থেকে প্রতিপক্ষের ফুটবলাররা বেশ শক্তিশালী হওয়ায় ম্যাচের বিভিন্ন সময়ে আর্জেন্টিনা চাপে ছিল। তিনি বলেন, কিছু মুহূর্তে দল সেই চাপ থেকে বেরিয়ে আসতে পারেনি। তবে প্রতিপক্ষের একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় পরিস্থিতি বদলে যায় এবং এরপর আক্রমণ আরও জোরালো করতে সক্ষম হয় তার দল।

উল্লেখ্য, ম্যাচের ৭২ মিনিটে সুইজারল্যান্ড ১০ জনের দলে পরিণত হলেও নির্ধারিত সময়ে সেই সুবিধা কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়েই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।

২০১৪ বিশ্বকাপেও নকআউট পর্বে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের লড়াই অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। সেবার আনহেল দি মারিয়ার একমাত্র গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এবারও একইভাবে দুই দলের লড়াইয়ের নিষ্পত্তি হয়েছে অতিরিক্ত সময়ে। বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনার ম্যাচ এ পর্যন্ত ১৩ বার অতিরিক্ত সময়ে গড়িয়েছে, যার মধ্যে ১১টিতেই জয় পেয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।

তবে জয় পেলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না স্কালোনি। তার মতে, সেমিফাইনালের আগে দলকে আরও উন্নতি করতে হবে। তিনি বলেন, বাস্তবতা মেনে নিজেদের দুর্বল দিকগুলো বিশ্লেষণ করা জরুরি। যদিও জয় পাওয়ার পর সেই বিশ্লেষণ করা তুলনামূলক সহজ হয়।

একই সঙ্গে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নেওয়াকে ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেন আর্জেন্টাইন কোচ। তার মতে, দল আরও ভালো খেলতে পারত, কিন্তু ধারাবাহিকভাবে সেমিফাইনালে ওঠা নিঃসন্দেহে বিশেষ এক কীর্তি।

বিশ্বকাপের সেমিফাইনালে আগামী বুধবার আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আসন্ন ম্যাচ নিয়ে স্কালোনি বলেন, প্রতিপক্ষ যেই হোক না কেন, তারা শক্তিশালী একটি দলের বিপক্ষেই খেলবে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দেওয়া এবং শারীরিক শক্তি পুনরুদ্ধার করা।

ট্যাগস :

‘লড়াই করে ইতিহাস লিখেছে দল’, সেমিফাইনালে উঠে যা বললেন স্কালোনি

আপডেট সময় : ০৪:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬