নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110
- আপডেট সময় : ০৬:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : মোবাইল ফোন এখন শুধু মানুষের যোগাযোগের উপকরনই নয়, এটা এখন মানুষের দৈনন্দিন চাহিদা; কাজ, বিনোদোন এবং নতুন কিছু করার বা বানানোর একটি উপযুক্ত মাধ্যম। এছাড়া দৈনন্দিন জীবনের অসংখ্য প্রয়োজনের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই এখন প্রায় সবাই একটি Flagship ফোন ব্যবহার করার প্রয়োজন অনুভব করে। কিন্তু ঠিক এই মুহুর্তে স্টোরেজ এর পাশাপাশি মোবাইল ডিভাইসের অন্যান্য যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় Flagship Level এর ফোন গুলো সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। ঠিক এমন সময়ই বাজারে helio Mobile তাঁদের লাইনআপে নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এসেছে। যেখানে Premium Design, Amoled Display, Strong Performance, Big Battery এবং Smart Feature এর মাধ্যমে তৈরি করা হয়েছে একটি পরিপূর্ণ Flagship experience – helio110 !
এই স্মার্টফোনটির সবচাইতে আকর্ষণীয় দিকটি হলো এর ডিজাইন। 3D Dual CURVED Design এর পাশাপাশি ফোনটির স্লিমনেস এবং ergonomic grip ফোনটিকে শুধু প্রিমিয়াল লুকই দেয়নি, হাত দিয়ে ধরার অনুভূতিতেও দিবে প্রিমিয়াম ফিল। PU Leather এবং Polycarbonate এর সংমিশ্রনে তৈরি এই ফোনটির আছে Flame Orange এবং Navy Blue দুটি কালার অপশন।
ডিজাইনের পরে ফোনটির আরও একটি বিশেষত্ব হলো এর Rear View Display। ফোনের পেছনের এই ছোট্ট ডিসপ্লেটি শুধু দেওয়ার জন্য দেওয়া নয়; এর মাধ্যমে volume পরিবর্তনের visual feedback, notification indication, Time & Date এবং text ও emoji দেখার সুবিধাও পাওয়া যাচ্ছে। তাই এই ফোনের ব্যাক সাইডটিও Interaction করার একটি সহজ উপায় ইউজার কে দিতে পারবে। NFC, Infrared Remote, Intelligent Noise Reduction এবং Dual Speakers-এর মতো Special ফিচারগুলো Helio 110-এর দৈনন্দিন ব্যবহারকে আরো সহজ করে দিবে। কলের সময় intelligent noise reduction background noise কমিয়ে voice clarity বাড়ানোর চেষ্টা করে। আর upper ও lower—দুটি speaker-এর সমন্বয়ে তৈরি dual-speaker setup multimedia content আরো উপভোগ্য হয়ে উঠে। Durablity এর দিকেও বিশেষ ভাবে গুরত্ব দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। ধুলা বালির ছিটা থেকে রক্ষা করার জন্য রয়েছে IP64 এর রেটিং এবং ফোনের বডিতে দেওয়া হয়েছে Iron Guard প্রটেকশন ফলে ১ মিটার উচ্চতা থেকে ফোনটি পরে গেলেও কোন ধরনের Scretch পরা বা ভাংগার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দিবে। দ্রুত আনলক এর জন্য ফোনটিতে রয়েছে In-Display ফ্রিঙ্গারপ্রিন্ট এবং Face Unlock সিস্টেম। এছাড়াও আরো বেশকিছু ফিচার রয়েছে যেমন Gyroscope, Compass ইত্যাদি। Android 16 এ চলবে helio110 স্মার্টফোনটি। ভবিষ্যৎ এ কাস্টমার Android 17 আপডেট করে নিতে পারবেন।
helio110 ফোনটির কোন একক ফিচার নয় বরঞ্চ 3D Dual Curved AMOLED display, MediaTek G200, 64MP camera, 32MP selfie Camera, 6000mAh battery, 45W fast charging, RearView Display, NFC ও IR Remote—সবকিছুর সমন্বয়ে তৈরি এই এক্সট্রাঅর্ডিনারি flagship experience! এছাড়াও helio110 এর সাথে পাওয়া যাবে গ্রামীণ ফোনের বান্ডেল অফার। এতো এতো আনকমন ফিচার নিয়েও helio Mobile কিন্তু এই স্মার্টফোনটির দাম রেখেছে মানুষের হাতের নাগালেই যা এই মুহুর্তে বাংলাদেশের মার্কেটে কোন হ্যান্ডসেট ব্র্যান্ড দিতে পারছে না। helio110 পাওয়া যাবে মাত্র ২৬ হাজার ৯৯৯ টাকায় এবং এর সাথে থাকবে ১৫ মাসের সার্ভিস ওয়ারেন্টি।


















