রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৭:১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১০৮ বার পঠিত

হাওলাদার বেলাল, ঢাকা থেকে:
আসন্ন রাজাপুরের ৫নং বড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উত্তর উত্তমপুর গ্রামের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তরুণ সমাজসেবক আব্দুল হালিম হাওলাদার এর উদ্যোগে কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় পুরানা পল্টন, খান বাসমতি রেস্টুরেন্ট ঢাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। *আয়োজনে:* ৪নং ওয়ার্ডের ঢাকাস্থ সকল চাকরিজীবী ভোটারবৃন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ। আরো উপস্থিত ছিলেন আব্দুর রহিম নিউটন, বাবুল হাওলাদার, আলিউল ইসলাম, কাঞ্চন হাওলাদার, মোস্তফা, শাহজালাল, জালাল, শারমিন, নিপু, জসিম ফকির, আজাদ, রবিউল, আবুল হক তালুকদার, মাহবুব তালুকদার, জুয়েল ফরাজীসহ রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের ঢাকাস্থ ৪নং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের জনগণ। মতবিনিময় সভায় প্রার্থী আব্দুল হালিম হাওলাদার বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই। ৪নং ওয়ার্ডই আমার পরিবার। নির্বাচিত হলে এই ওয়ার্ডে গ্রুপিং, প্রতিহিংসা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়া প্রতিহত করা হবে। এটাই আমার অঙ্গীকার। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। সভায় বক্তারা বলেন, ৪নং ওয়ার্ড থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করতে আব্দুল হালিম হাওলাদারের বিকল্প নেই। দলের দুর্দিনে যিনি পাশে ছিলেন, তরুণ সমাজের আত্মবিশ্বাসের প্রতীক তাকেই দলীয়ভাবে মূল্যায়ন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আব্দুল হালিম হাওলাদারকে সমর্থন ও দোয়া করেন।


















