ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১২৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক ঃ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃত্ববৃন্দ। শনিবার (১৮ জুলাই) সকালে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও নরসিংদী জেলা জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল বাছেদ ভুইয়ার সভাপতিত্বে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর গ্রামে শহীদ ইমন মিয়ার কবর জিয়ারত করে শদ্ধা নিবেদন করা হয় । এ সময় কারানির্যাতিত পলাশ উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারন সম্পাদক, উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ ফার্টিলাইজার.এসোসিয়েন.এর কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত ডিরেক্টর মোঃ সাইদুর রহমান হুমায়ুনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন । কবর জিয়ারত শেষে শহীদ ইমনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।এ সময় বিএনপি নেতা হুমায়ুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র- জনতা আন্দোলনে শহীদ হয়েছেন তারা আমাদের কাছে ও আমাদের দেশের কাছে সূর্য-সন্তান। তাদের এই জোরালো আন্দোলনের মাধ্যমে আমরা আজকে একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি শহীদ ইমন মিয়ার ২য় মৃত্যুবার্ষিকীতে এত সুন্দর একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেয়ে।উল্লেখ যে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকালে বৈষম্য বিরোধী ছাত্র- জনতা আন্দোলনে নরসিংদী ভেলেনাগর জেলখানা মোড়ে আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয় ইমন মিয়া । আজ তার ২য় মৃত্যুবার্ষিকী।

ট্যাগস :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৮:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬